বার্মিংহামকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম
মারলন হ্যারউডের জোড়া গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ৩-০ গোলে বার্মিংহামকে হারিয়ে দিয়েছে।
চলতি লিগে ওয়েস্ট হ্যামের এটি টানা সপ্তম জয়। এদিকে হারের ফলে বার্মিংহাম রেলিগেশনে পড়ার আশংকা দেখা দিয়েছে।
খেলার ১১ মিনিটের মাথায় হ্যারউড তার দলকে প্রথম গোল এনে দেন। দলের পরবর্তী গোলটিও তারই করা। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় বিপক্ষ দলের ডি-বক্সে মার্টিন লাটকার হ্যান্ডবল থেকে পেনাল্টির সুযোগ পায় ওয়েস্ট হ্যাম। সেটিকে চমৎকারভাবে বার্মিংহামের গোলরক্ষককে পরাস্ত করে দলকে দ্বিতীয় গোল এনে দেন হ্যারউড।
হ্যারউডের দ্বিতীয় গোলের মিনিট দুয়েক পরেই ডিন অ্যাস্টন দলকে তৃতীয় গোল এনে দেন।
এ জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে উঠে এল ওয়েস্ট হ্যাম।
