২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জনকন্ঠ

চতুর্থ মেরিল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে দৈনিক জনকন্ঠ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের ফাইনালে জনকন্ঠ ২-১ গোলে দৈনিক সংবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 04:31 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

খেলার প্রথমার্ধে সংবাদের শামিমের আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় জনকন্ঠ। দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আসিফ ইকবাল। খেলার শেষ বাঁশি বাজার আগে সংবাদের হয়ে একটি গোল পরিশোধ করেন রিপন।

ফাইনাল ম্যাচের এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নিবাচিত হন জনকন্ঠের আসিফ ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন সমকালের মনিরুজ্জামান উজ্জ্বল।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে ২৪টি মিডিয়া হাউজ অংশগ্রহন করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু, বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।