এএফসি অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টের জন্য ২২ মহিলা ফুটবলার
আসন্ন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্ধ্ব ১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার ২২ সদস্য বিশিষ্ট অনুর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দলের নাম ঘোষণা করেছে।
নতুন দিল্লিতে ৫ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। দলের কন্ডিশনিং ক্যাম্প চলবে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
নির্বাচিত ফুটবলাররা হলেন- আয়শা আক্তার, উম্মে বখতিয়ার পিংকি, চামেলী আক্তার, মাহফুজা খাতুন নীলা, মিনা খাতুন মোনা, হাসিনা বেগম, রওশন আরা বুলু, রাহেলা আক্তার বেবী, রেশমা আক্তার আদরী, রেহানা বেগম, সুই নু প্রু মার্মা, তৃষ্ণা চাকমা, নুবাই চিং মার্মা, রীতা খাতুন, ডালিয়া আক্তার, রীনা আক্তার, মালেকা বেগম, শ্রাবণী চাকমা, অং ম্রা চিং মার্মা, ক্রাচিং মার্মা, নুসা প্রু মার্মা, রোজিনা আক্তার।
