২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ওয়ান্ডারার্স, যাত্রাবাড়ী, বাংলাদেশ বয়েজের জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে রোববার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং বাংলাদেশ বয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সিটি ক্লাব মাঠে ওয়ান্ডারার্স (২৮২/১০) ৫৫ রানে ক্রিকেট কোচিং স্কুলকে (২২৭/১০), ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ বয়েজ (১৭২/৩) সাত উইকেটে ইস্কাটন সবুজ সংঘকে (১৭১/৯) এবং নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র (১৮২/৪) ছয় উইকেটে কাঁঠালবাগান জিসিসিকে (১৭৮/১০) হারায়।