২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে তৃতীয় চারদিনের ম্যাচে জয় পেয়েছে ঢাকা

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেটের চার দিনের ম্যাচে রোববার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ২৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এই জয়ের ফলে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থানকারী ঢাকার সংগ্রহ চার ম্যাচে ২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রাজশাহীর সংগ্রহ ১৪ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে খুলনা, চট্টগ্রাম এবং সিলেটের সংগ্রহ দশ পয়েন্ট এবং বরিশালের পয়েন্ট আট।

জয়ের জন্য ঢাকা ম্যাচের শেষ দিনে দুই ঘন্টা সময় ব্যয় করে। তাদের প্রয়োজন ছিল প্রতিপক্ষ খুলনার ছয়টি উইকেট। অন্যদিকে জয়ের জন্য খুলনার ৩৮৯ রানের দরকার থাকলেও বাকি ছয় উইকেট খুইয়ে তারা ১২৩ রান করতে সক্ষম হয়।

এর আগে খুলনা আগের দিনের চার উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নামে এবং ৮০ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৬ করে। ঢাকার তালহা জুবায়ের তিনটি এবং আরাফাত সানী দু’টি উইকেট লাভ করেন।

খুলনার অপরাজিত ব্যাটসম্যান জামালউদ্দিন বাবু আগের দিনের ১৪ রানের সাথে আর মাত্র ৩১ রান যোগ করতে সক্ষম হন। এছাড়া নাজমুস সাদাত ২৫ রান করেন।

ঢাকা প্রথম ইনিংসে ২৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৪৩২ রানে ইনিংস ঘোষণা করলে খুলনার সামনে ৫১৩ রানের জয়ের টার্গেট দাঁড়ায়।