ভারতের বিরুদ্ধ দ্বিতীয় ওয়ান ডে’তে পাকিস্তান বিধ্বস্ত হয়েছে: উলমার
পাকিস্তানের কোচ বব উলমান পাক-ভারত ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর বলেন, তার দল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে এবং সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য তার দলের ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করতে হবে।
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।
উলমার বলেন, “দিনটি মূলত আমাদের জন্য খারাপ ছিল। ভারত খুব ভাল খেলেছে এবং আমাদের তুলনায় ভারত ভাল ব্যাটিং এবং বোলিং করেছে বলে আমি মনে করি।”
ইংল্যান্ডের সাবেক ওপেনার উলমার আরও বলেন, “চারটি রান-আউট ম্যাচের পটভূমি বদলে দেয় এবং তার মধ্যে শোয়েব মালিক এবং ইউনুস খানের উইকেট দু’টি খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
ভারতীয় ওপেনারদের সহজেই রান পাওয়ার জন্য উলমার তার দলের বোলারদেরও সমালোচনা করেন।
