২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ক্রিকেটারদের সৌজন্যে প্রেসিডেন্ট মোশাররফের সংবর্ধনা

পাকিস্তানের প্রেসিডেন্ট জে. পারভেজ মোশাররফের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকারী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা তার (মোশাররফ) ক্রিকেট জ্ঞানের প্রশংসা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 11:22 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সংবর্ধনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান এবং দলের ক্রিকেটাররাও যোগদান করেন।

ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার জি.এস.ওয়ালিয়া বলেন, “প্রেসিডেন্ট বেশিরভাগ ম্যাচগুলোই দেখে থাকেন এবং পাক-ভারত সিরিজের প্রথম দু’টি টেস্টের পিচের খোঁজখবরও নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “তিনি শুধু ভারতীয় সকল ক্রিকেটারের নামই জানেন না, পাশাপাশি টেস্ট সিরিজের বিভিন্ন উল্লেখ্যযোগ্য ঘটনাও বর্ণনা করেন।”

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’এর পৃষ্ঠপোষক জে. মোশারফ আশা প্রকাশ করে বলেন, “চলমান পাক-ভারত ওয়ান ডে সিরিজও প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ হবে।”

জয়-পরাজয় যে খেলারই অংশ এবং সেটাকে খেলোয়াড় শুলভ মনোভাব নিয়ে মেনে চলার বিষয়টি উভয় দলের ক্রিকেটারদের স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট মোশারফ।