ভিবি সিরিজ: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ফাইনালে অস্ট্রেলিয়ার অপরিবর্তিত দল ঘোষণা
অ্যাডিলেডের ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ফাইনাল ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে।
বৃহস্পতিবার অসি অধিনায়ক রিকি পন্টিং জানান, গত রোববারে সিডনিতে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করা দলের ১১ জন ক্রিকেটারকেই মাঠে নামাতে চায় নির্বাচকরা। তবে জেমস হোপস সুপারসাব হিসেবে মাঠে নামবেন।
অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, সিমন কাটিচ, ডেমিয়েন মার্টিন, এন্ড্রু সাইমন্ড, মাইকেল ক্লার্ক, মাইকেল হোসি, ব্রেড হগ, ব্রেট লী, স্টুয়ার্ট ক্লার্ক, নাথান ব্র্র্যাকেন, জেমস হোপস (সুপারসাব)।
