২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে ব্যাংকক গেল মোহামেডান

থাইল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন দলের সাথে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে ২৫ সদস্যের মোহামেডান স্পোর্টিং ক্লাব দল বুধবার ব্যাংককের উদ্দশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দু’দল বৃহস্পতিবার মুখোমুখি হবে। পরদিন অর্থাৎ শুক্রবার দেশে ফিরবে জাতীয় লিগ চ্যাম্পিয়ন মোহামেডান।

থাই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচটিকে এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক। মোহামেডান এএফসি কাপে ৭ মার্চ ওমানের দোফার ক্লাবের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ খেলবে। একই দলের বিরুদ্ধে মোহামেডান অ্যাওয়ে ম্যাচ খেলবে ২ এপ্রিল। এছাড়া জর্ডানের আল উইদাত ক্লাবের বিরুদ্ধে ১১ এপ্রিল অ্যাওয়ে এবং ২৫ এপ্রিল হোম ম্যাচ খেলবে জাতীয় লিগ চ্যাম্পিয়নরা।

মোহামেডান দল: আলফাজ (অধিনায়ক), বিপ্লব ভট্টাচার্য, শাকিল, নজরুল, হাসান, বিপ্লব, কায়সার, কামাল, মিন্টু, মতিউর মুন্না, আরমান আজিজি, আসাদ, মঞ্জু, নকিব, আরাফাত রনি, ফয়সাল মাহমুদ, সেন্টু।

কর্মকর্তা- শফিকুল ইসলাম মানিক (কোচ), ইমতিয়াজ সুলতান জনি (ম্যানেজার), শফিউল বারী টিটু (সহকারী কোচ), মোহাম্মদ পনির (গোলরক্ষক কোচ), লোকমান হোসেন ভূঁঞা (সাধারণ সম্পাদক), মোস্তাকুর রহমান (অতিরিক্ত সাধারণ সম্পাদক), ফজলুর রহমান বাবু (সদস্য), রেজাউর রহমান সোহাগ (সাংবাদিক)।