২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফর সংক্ষপ্তি করতে চায় ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিবি) এই বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের চার টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছে, চারটি টেস্টের বদলে তিনটি টেস্ট ম্যাচ খেলতে।

সময়সূচি নির্ধারন কমিটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, “সফরসূচির নির্ধারিত টেস্ট ম্যাচগুলো থেকে একটি টেস্ট কম খেলার অনুরোধ জানিয়েছি আমরা।”

১৫ই মে থেকে ৫ই জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেট দলের পাঁচটি ওয়ান ডে ম্যাচ এবং চারটি টেস্ট খেলার কথা রয়েছে। এন্টিগুয়া, জ্যামাইকা, সেন্ট লুইস এবং সেন্ট কিটসে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।