সানিয়া মির্জা প্যারিস ইনডোর ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা প্যারিস ইনডোর ওপেন টেনিসে ষষ্ঠ বাছাই ইটালিয়ান ফ্লাভিয়া পেনেটাকে পরাজিত করেছেন।
সানিয়া প্রথম রাইন্ডে ৬-২, ৭-৬ (৭/৫) সেটে ফ্লাভিয়া পেনেটাকে পরাজিত করেন।
মহিলাদের দ্বৈতে সানিয়া মির্জা এবং দক্ষিণ আফ্রিকান লিয়েজেল হুবার জুটি ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
তারা সরাসরি ৬-১, ৬-৪ সেটে জার্মান জুটি লিগা দেকমিয়া এবং জেসমিন উয়ের জুটিকে পরাজিত করেন।
