প্রিমিয়ার ক্রিকেটের তৃতীয়স্থানে ভিক্টোরিয়া
নীট রান রেটের ভিত্তিতে একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় স্থান লাভ করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৯ ম্যাচে তিন দলের পয়েন্ট সমান (১৮ পয়েন্ট) হওয়ায় নেট রান রেটে স্থান নির্ধারিত হয়। সর্বোচ্চ ২৮ পয়েন্ট পেয়ে শিরোপা ধরে রেখেছে ওল্ড ডিওএইচএস এবং রানার্স আপ নবাগত সোনারগাঁও ক্রিকেটার্সের সংগ্রহ ২২ পয়েন্ট।
১২ দলের লিগে জনপ্রিয় আবাহনী অবস্থান করছে অষ্টম স্থানে। ব্রাদার্স ইউনিয়ন ষষ্ঠ এবং সিটি ক্লাব সপ্তম স্থান লাভ করেছে।
