২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বুধবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

কলম্বোতে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনাল বুধবারই নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ। তবে এক্ষেত্রে তাদের ওইদিন প্রবল প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সেমিফাইনালে খেলার যে স্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করে জুনিয়র টাইগাররা, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সেই স্বপ্নের পথে যাত্রা শুরু করে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় জুনিয়র টাইগারদের আট দলের সুপার লিগে নিয়ে যাবে।

বুধবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে আট উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। তবে গত নভেম্বরে ভারতে আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে মানসিকভাবে বাংলাদেশই এগিয়ে থাকবে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ দুর্বল উগান্ডার বিরুদ্ধে খেলবে।