২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলার মুন্নার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে বুধবার

পবিত্র আশুরার দিন অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি পালিত হবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফুটবলার মরহুম মোনেম মুন্নার প্রথম মৃত্যুবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে গতবছর ১২ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন মোনেম মুন্না। তবে মুন্নার পরিবার থেকে পবিত্র আশুরার দিন তার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে মুন্নার বাসভবন ৬৪, এইচএম সেন রোড, বন্দর, নারায়ণগঞ্জে মিলাদ মাহফিল, কোরানখানি এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। 

প্রয়াত মোএনম মুন্নার স্ত্রী ইয়াসিমন মোনেম সুরভী মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য মরহুমের সকল শুভানুধ্যায়ীকে মিলাদ মাহফিলে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন।

মৃত্যুকালে মুন্না স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভী, কন্যা ইয়ুসরা মোনেম দানিয়া (১০), ছেলে আজমান সালিদ (৭), আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং বহু শুভাকাক্সখী রেখে যান।

মরহুম মোনেম মুন্না খেলোয়াড়ী জীবনে তিনটি ক্লাবেই বেশি সময় অতিবাহিত করেছেন। ১৯৮৩ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে প্রথম যোগ দেন। ১৯৮৫ থেকে ১৯৮৬ কাটিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। ১৯৮৭ সালে যোগ দেন আবাহনী লিমিটেডে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আবাহনী লিমিটেডের সাথেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন।

প্রয়াত ফুটবলার মুন্না ১৯৯০ সালে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাব কলকাতার ইষ্ট বেঙ্গলের হয়ে খেলেন। অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে ১৯৮৭ সালে জাতীয় দলে জায়গা করেন নেন মুন্না। ১৯৯৭ সালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি।

জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনবার। তারই যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ১৯৯৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত চারজাতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত কোন আর্ন্তজাতিক শিরোপা লাভের স্বাদ নেয়।