২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিঙ্গিসকে হারিয়ে প্যান প্যাসিফিক ওপেন জিতলেন দিমেনতিয়েভা

চারবার প্যান প্যাসিফিক ওপেন টেনিস শিরোপা বিজয়ী মার্টিনা হিঙ্গিসকে পরাজিত করে শিরোপা জয় করলেন রুশ প্রতিদ্বন্দ্বী ইলিনা দিমেনতিয়েভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টোকিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নবম বাছাই দিমেনতিয়েভা সরাসরি ৬-২, ৬-০ সেটে বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় হিঙ্গিসকে পরাজিত করেন।

২০০৪ সালে হ্যাসেল্টে শিরোপা জয়ের পর এটাই দিমেনতিয়েভার প্রথম শিরোপা। তিনি ক্যারিয়ারে এমিলিয়া আইসল্যান্ড, বেলি এবং সাংহাই ওপেনসহ মোট পাঁচটি শিরোপা জিতেন।

২৪ বছর বয়সি সিডনি অলিম্পিকে সিলভার মেডেলিস্ট দিমেনতিয়েভা শিরোপা জয়ের জন্য পুরস্কার স্বরূপ ১,৯৬,৯০০ মার্কিন ডর্লার পেয়েছেন।