২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইজাম্পে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন বার্কভিস্ট

সুইডিশ এ্যাথলেট কাসা বার্কভিস্ট দুই দশমিক শূন্য আট মিটার লাফ দিয়ে মহিলা বিভাগের নতুন ইনডোর হাইজাম্প বিশ্ব রেকর্ড গড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্নস্তাদ (জার্মানি)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 09:51 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শনিবার জার্মানির আর্নস্তাদে কাসা বার্কভিস্ট এই রেকর্ডটি গড়েন।

১৪ বছর ধরে এই রেকর্ডটি কুক্ষিগত করে রেখেছিলেন জার্মান এ্যাথলেট হিকে হেনকেল। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে তিনি রেকর্ডটি গড়েছিলেন।

২৯ বছর বয়স্ক সুইডিশ এ্যাথলেট ব্যক্তিগত পূর্ব রেকর্ডের চাইতে ছয় সেন্টিমিটার বেশি উচ্চতায় জাম্প দিয়ে বিশ্ব রেকর্ডটি গড়লেন। এটি তার ব্যক্তিগত আউটডোর হাইজাম্প রেকর্ডের চাইতে তিন সেন্টিমিটার বেশি উচ্চতা।

বিশ্ব ইনডোর হাইজাম্পে দুইবারের চ্যাম্পিয়ন বার্কভিস্ট গত বছর ওয়ার্ল্ড আউটডোর হাইজাম্প চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি ২০০২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নও হন।

নতুন রেকর্ড গড়ে উৎফুল্ল বার্কভিস্ট বলেন, “আমি চাপের মধ্যে ছিলাম। কিন্তু আমার প্রথম জাম্প থেকেই সবকিছু সহজেই হয়ে যাচ্ছিল। এই জাম্পটি চমৎকার ছিল এবং আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি।”