২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু হবে রোববার

শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন ঘরোয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষণ রোববার থেকে মিরপুর ইনডোর কমপ্লেক্সে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জাতীয় দলের কোচ ডেভিড হোয়াটমোরের তত্ত¡াবধানে ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন।

বাংলাদেশ শ্রীলংকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুই টেস্টের সিরিজ খেলবে।

প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে ১৯ ও ২০ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া ৬-১০ মার্চ বগুড়াতেই শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ান ডে এবং ২৬ ফেব্রæয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত ক্রিকেটাররা হলেন-হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, জাবেদ ওমর, রাজিন সালেহ, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, মানজারুল ইসলাম রানা, মাশরাফি বিন মর্তুজা, তাপস কুমার বৈশ্য, আফতাব আহমেদ, তুষার ইমরান, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, এস কে রাসেল, শাহাদত হোসেন রাজীব, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন এবং আব্দুর রাজ্জাক রাজ।