২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ডে সিরিজে ব্যাটিং লাইনআপ নিয়ে খুব বেশি পরীক্ষা করবে না ভারত: দ্রাবিড়

করাচি টেস্টে ব্যাটিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার চরম মূল্য দিতে হয়েছে ভারতকে তাই ভারতীয় ক্রিকেট দলের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সোমবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠেয় ওয়ান ডে সিরিজে ব্যাটিং লাইনআপ নিয়ে কম পরীক্ষা চালাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

করাচি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় বলেন, “ম্যাচ পরিচালনা কৌশল এবং অন্যান্য কারণে মূলত ব্যাটিং লাইনআপ সাজানো নির্ভর করে। কিন্তু টেস্ট সিরিজ পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, তারকা ক্রিকেটারদের তাদের নিজ স্থানে খেলানোই শ্রেয়।”

ব্যাটিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কারণে বিভিন্ন মহলের সমালোচনার শিকার হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের কর্তৃপক্ষ।

দ্রাবিড় বলেন, “ওয়ান ডে সিরিজে আমাদের বাড়তিভাবে প্রেরণা যোগানোর কোনও প্রয়োজন নেই। কারণ আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলাই আমাদের কাছে বড় প্রেরণা।”

তিনি আরও বলেন, “টেস্ট এবং ওয়ান ডে ম্যান দু’টি সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলা। আমাদের দলটি বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং আমরা ওয়ান ডে দলে কোনও পরিবর্তন করি নাই। আমাদের বেশিরভাগ ওয়ান ডে ম্যাচেই শচীন টেন্ডুলকার এবং বিরেন্দ্রার সেওয়াগ ব্যাটিং উদ্বোধন করেন। আমাদের হাতে অপর ওপেনার গৌতম গাম্ভিরও রয়েছেন।”