২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদ দলে রোনাল্ডো

এক মাস কাফ ইনজুরিতে ভোগার পর ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো রিয়াল মাদ্রিদ দলে ফিরেছেন। শনিবার স্প্যানিওল ও রিয়াল মাদ্রিদের মধ্যেকার ম্যাচে দেখা যাবে এই তারকাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদ্রিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এই ব্রাজিলিয়ান তারকা ৮ই জানুয়ারি শেষবার রিয়াল মাদ্রিদ ও ভিলারিয়ালের মধ্যেকার ম্যাচে মাঠে নেমেছিলেন। প্রায় ৩৩ মিনিট খেলার পর তিনি পুরনো সমস্যা অনুভব করার কারণে মাঠ ছাড়েন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

রিয়াল মাদ্রিদের পক্ষে এবারের মৌসুমটা রোনাল্ডোর কিছুটা বাজে যাচ্ছে। ইনজুরি এবং নিষেধাজ্ঞার কারণে রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের ছয়টি ম্যাচ খেলতে পারেননি। তাছাড়া গোড়ালির সমস্যার পর থেকে তিনি ফিটনেস নিয়েও লড়াই করছেন।

লা লিগা গ্রুপ তালিকায় রিয়াল মাদ্রিদ বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে বার্সেলোনা।