২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলন ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল

শ্রীলংকার রাজধানী কলম্বোতে আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল শুক্রবার উত্তেজনাপূর্ণ দ্বিতীয় অনুশীলন ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনুর্ধ ১৯ দলকে তিন রানে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রথমে ব্যাট করে বাংলাদেশ রকিবুল হাসান ও সাকিব হাসানের দু’টি অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে।

রাকিব ৬৯ ও সাকিব ৫১ রান করেন। এছাড়া মেহরান হোসেন জুনিয়রের অপরাজিত ৪৭ ও শামসুর রহমানের ৪৪ রানের ইনিংস বাংলাদেশকে ফাইটিং স্কোর গড়তে সহায়তা করে।

জবাবে চার টেস্ট ক্রিকেটারকে নিয়ে গড়া জিম্বাবুয়ে অনুর্ধ ১৯ দল নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম অনুশীলন ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারায়।

কলম্বোর সারাভানুমাথ স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড অনুর্ধ ১৯ দলকে মোকাবিলা করার মধ্য দিয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি তাদের আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপ মিশন শুরু করবে।

ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে জুনিয়র টাইগাররা ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের এবং ‘এ’ গ্রুপের সর্বশেষ ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উগান্ডার মোকাবিলা করবে।