২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া মেরিল কাপ ফুটবলের ফাইনালে জনকণ্ঠ, সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলতি মিডিয়া মেরিল কাপ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের সেমিফাইনালে জাতীয় দৈনিক জনকণ্ঠ ও সংবাদ নিজ নিজ খেলায় বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

দিনের প্রথম সেমিফাইনালে দৈনিক জনকণ্ঠ আসিফের একমাত্র গোলে আজকের কাগজকে হারায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাঈদ হাসান কানন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনকণ্ঠের মনিরুদ্দিন ফিরোজের হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন।

দিনের অপর সেমিফাইনালে দৈনিক সংবাদ টাইব্রেকারে ৩-১ গোল ব্যবধানে দৈনিক সমকালতে হারায়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোল ব্যবধানে অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারণ করা হয়।

টাইব্রেকারে সাগর, রিপন ও আলম দৈনিক সংবাদের পক্ষে গোল করেন। অপরদিকে জিয়া হাসান দৈনিক সমকালের পক্ষে একমাত্র গোলটি করেন।

জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে সংবাদের রিপনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টে ২৪টি সংবাদ মাধ্যম অংশগ্রহণ করে।