২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান প্যাসিফিক ওপেনের সেমি ফাইনালে শারাপোভা

বর্তমান চ্যাম্পিয়ন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা টোকিওতে প্যান প্যাসিফিক ওপেন টেনিসে অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসুরকে ৬-১, ৬-৪ সেটে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টোকিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

১৮ বছর বয়সি রুশ তারকা টোকিও টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠতে তেমন কোন বেগ পেতে হয়নি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

সেমি ফাইনালে মার্টিনা হিঙ্গিস এবং মারিয়া কিরিলেনকোর মধ্যেকার কোর্য়াটার ফাইনাল ম্যাচ বিজয়ীর মুখোমুখি হবেন চতুর্থ বাছাই শারাপোভা।