রাজধানীতে শনিবার থেকে শুরু হচ্ছে আর্ন্তজাতিক জুনিয়র টেনিস
রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার থেকে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী ঢাকা ব্যাংক আর্ন্তজাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (গ্রুপ-৩)।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সানাউল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, ২৪টি দেশের ৮৯ জন বালক এবং ৭৪ বালিকা এই টুর্নামেন্টে অংশগ্রহন করবে। র্যাংকিংয়ে ১৭ নম্বরে থাকা তাইপের খেলোয়াড় সিন হ্যান লি টুর্নামেন্টে অংশ নেবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- আর্মেনিয়া, কানাডা, চীন, স্পেন, ইন্দোনেশিয়া, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, মলদোভা, হল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, পর্তুগাল, রাশিয়া, থাইল্যান্ড, চাইনীজ তাইপে, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ।
টুর্নামেন্ট সফল করতে টেনিস ফেডারেশন ইতমধ্যে একটি আয়োজক কমিটি এবং ছয়টি সাব কমিটি গঠন করেছে।
টেনিস ফেডারেশনের সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মঞ্জুর রহমান রাস্কিন, টুর্নামেন্ট পরিচালক আহসান হাবিব এবং ঢাকা ব্যাংকের পরিচালক শহীদ নোমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
