আন্তঃ কলেজ হ্যান্ডবলে ইম্পিরিয়াল এবং আব্দুর রউফ কলেজের জয়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে বুধবার এক্সিম ব্যাংক আন্তঃ কলেজ (পুরুষ) হ্যান্ডবল টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ এবং ঢাকা ইম্পিরিয়াল কলেজ।
প্রথম খেলায় ঢাকা ইম্পিরিয়াল কলেজ ৯ - ৬ গোলে হারায় সরকারি তিতুমীর কলেজকে। প্রথমার্ধে বিজয়ী দল ৪ - ২ গোলে এগিয়ে ছিল।
দিনের অপর খেলায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ ১৭ - ৮ গোলে হারিয়েছে ঢাকা স্টেট কলেজকে। বিজয়ী দল প্রথমার্ধে ৭ - ১ গোলে এগিয়ে ছিল।
