দক্ষিন আফ্রিকা ২৬৫/৮ ডিক্লেয়ার্ড, ভারত ৩/০
আরো আগেই হয়তো ব্যাট করতে নামতে হতো ভারতকে। কিন্তু চতুর্থ দিনে শ্রীশান্ত (৪/৮০), জহীর (১/৬৫) খানেরা ঝটপট ৬ উইকেট তুলে নিলে ব্যাকফুটে চলে গিয়েছিল দক্ষিন আফ্রিকা।
স্কোর তখন ৬ উইকেটে ১৪৩। তারপর অবশ্য শন পোলক (অপরাজিত ৬৩) আর অ্যান্ড্রু হল (২১) সপ্তম উইকেটে ৭০ রান এবং পোলক আর মরকেল (২৭) অষ্টম উইকেট জুটিতে ৫২ রান তুলে স্বস্তিকর অবস্থানে নিয়ে যান দলকে। একটু আগে দক্ষিন আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করেছে ৮ উইকেটে ২৬৫ রান তুলে। ভারতকে জিততে হলে করতে হবে ৩৫৪ রান।
