ভারত ১৮৩/৮
ভালোই খেলছিলেন টেন্ডুলকার। আগের দিনের ৪৬ রানকে আরো তিনটি চমৎকার চারের মারের সহায়তায় নিয়ে গিয়েছিলেন ৬৩ পর্যন্ত। কিন্তু তারপরই এনটিনির একটা বল থার্ডম্যানের দিকে খেলতে গিয়ে কটবিহাইন্ড হয়ে যান।
সঙ্গে সঙ্গে বিপর্যয় নেমে আসে ভারতের ইনিংসে। গাঙ্গুলী (০) হাস্যকরভাবে ক্যাচ দিয়ে ফিরে যান এনটিনির বলেই। ধোনী আগ্রাসী ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন পরিস্থিতি সামাল দিতে। কিন্তু মরকেল টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট হিসেবে তাকে শিকার করলে ভেঙ্গে পড়তে থাকে সব প্রতিরোধ। ধোনীর (৩৪) পর কুম্বলে (০) আর জহীর খানকেও (২) ফিরিয়ে দিয়েছেন মরকেল। লাঞ্চের সময় ভারতের স্কোর ৮ উইকেটে ১৮৩। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ১৪৫ রান পিছিয়ে। লক্ষণ এখনো অপরাজিত ২৮ রানে।
