২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের ব্যাটে আশার ঝিলিক

খেলা জমে ওঠার সময়েই বাধা। আলোর অভাবে দ্বিতীয় দিনের খেলা আগেভাগেই শেষ। ফলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ৩২৮ রান করে ফেলার পর দক্ষিণ আফ্রিকা ভারতকেও বিপর্যস্ত করতে না পারার আফসোসে হয়তো পুড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রাহুল দ্রাবিড়েরও মন খারাপ করার যথেষ্ট কারণ আছে। টেন্ডুলকার-লক্ষণ যখন ঘুরে দাঁড়ানোর মতো শক্ত মাটির ভিত গড়ছেন তখনই আঁধার নামতে হয় কিংসমিডের আকাশে!

আগের দিনের ৯৮ থেকে বুধবার অ্যাশওয়েল প্রিন্স (১২১) তো সেঞ্চুরিতে পৌঁছেছেনই , মরকেল (৩১*) তার সঙ্গে ৩৯ রানের এবং পরে মাখায়া এনটিনির (১৬) সঙ্গে শেষ উইকেটে ৩৪ রান তোলায় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩২৮ রান। কে বলবে প্রথম দিনে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে জোহানেসবার্গের দুঃস্বপ্নকে নতুন করে দেখতে যাচ্ছিল তারা!

সেই দুঃস্বপ্ন প্রায় পেয়ে বসেছিল ভারতকে। ঝটপট শেবাগ (০), দ্রাবিড় (১১) আর ওয়াসিম জাফরকে (২৬) হারিয়ে তাদের স্কোর হয়ে গিয়েছিল ৩ উইকেটে ৬১। সেখান থেকে ভিভিএস লক্ষণকে (১০*) সঙ্গে নিয়ে স্কোরকে ১০৩ পর্যন্ত নিয়ে গেছেন টেন্ডুলকার (৪৬*)। প্রথম ইনিংসে এখনো ভারত ২২৫ রানে পিছিয়ে। আলোর জন্য ৩১ ওভারের চেয়েও বেশি আগে খেলা বন্ধ না হলে দ্বিতীয় দিনেই ব্যাবধানটা হয়তো আরো কমত। টেন্ডুলকারের ব্যাটে সে আশারই ঝিলিক দেখা যাচ্ছিল। চমৎকার ৮টি চারের মার আছে তার অসমাপ্ত এই ছোট্ট ইনিংসটিতে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৩২৮ (স্মিথ ৫, ডি ভিলিয়ার্স ৯,আমলা ১, গিবস ৬৩, প্রিন্স ১২১, বাউচার ৫৩, পোলক ১১, হল ০, নেল ০, মরকেল ৩১*, এনটিনি ১৬, অতিরিক্ত ১৮, জহীর ২/৮৩ , শ্রীশান্ত ৪/১০৯ , কুম্বলে ৩/৬২ , ভিআরবি সিং ১/৬০)

ভারত ১ম ইনিংস ১০৩/৩ (শেবাগ ০, দ্রাবিড় ১১, ওয়াসিম জাফর ২৬, টেন্ডুলকার ব্যাটিং ৪৬, লক্ষণ ব্যাটিং ১০, নেল ২/২৬, এনটিনি ১/১২)