দক্ষিণ আফ্রিকার ৩২৮ রানের সামনে কাঁপছে ভারত
শুরুর ধাক্কাটা কেমন ছিল তা বোঝার কোনো উপায়ই রাখেননি অ্যাশওয়েল প্রিন্স আর মরনি মরকেল।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অ্যাশওয়েল প্রিন্স (১২১) তো সেঞ্চুরিতে পৌঁছেছেনই , মরকেল (৩১*) তার সঙ্গে ৩৯ রানের এবং পরে মাখায়া এনটিনির (১৬) সঙ্গে শেষ উইকেটে ৩৪ রান তোলায় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩২৮ রান। কে বলবে প্রথম দিনে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে জোহানেসবার্গের দুঃস্বপ্নকে নতুন করে দেখতে যাচ্ছিল তারা! সেই দুঃস্বপ্ন এবার বেছে নিতে পারে ভারতকে। এ মুহুর্তে ৩ উইকেটে ৬৫ রান করেছে তারা। শেবাগ (০), দ্রাবিড় (৯) আর ওয়াসিম জাফর (২৬) আউট। লজ্জা এড়ানোর জন্য লড়ে যাচেছন টেন্ডুলকার (১৮*) ও ভি ভি এস লক্ষণ (০*)।
