২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি-টুয়েন্টির সেমিফাইনাল দুটো দেখাচ্ছে না বিটিভি

কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট শুরুর আগেই সিসিডিএম কর্তারা রীতিমতো ঘোষনার সুরে বলেছিলেন, সেমিফাইনাল ও ফাইনাল দেখাবে বাংলাদেশ টেলিভিশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 11:14 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এক্ষেত্রে রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থাটির সঙ্গে তাদের কথাবার্তাও নাকি এগিয়েছিল বহুদূর। কিন্তু এখন জানা যাচ্ছে, সেমিফাইনাল তো বিটিভি দেখাবেই না, এমনকি ফাইনাল দেখানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ওল্ড ডিওএইচএস এবং আবাহনী। দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ ফরহাদ আহমেদ বিটিভিতে সেমিফাইনাল না দেখানোর বিষয়টা নিশ্চিত করে বলেছেন,“সেমিফাইনাল দেখানোর ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে বিটিভি। তবে ফাইনালটা ওরা দেখাবে এ আশা এখনো ছাড়িনি আমরা। এ বিষয়ে নিশ্চিত হতে পারব মঙ্গলবার বিকেলের দিকে। ” উল্লেখ্য, টুয়েন্টি-টুয়েন্টির ফাইনাল হবে ২৯ ডিসেম্বর।