ঘুরে দাঁড়িয়েছে দক্ষিন আফ্রিকা
দ্বিতীয় টেস্টেও জোহানেসবার্গের আতঙ্ক ফিরে আসছিল। শেষ পর্যন্ত ৮৪ রানে অলআউট হওয়ার আশঙ্কা ভালোভাবেই দূরে ঠেলেছে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ব্যাট করতে নেমে ৮ রানে ১, ১৩ রানে ২, ২৮ রানে ৩ উইকেট-এভাবে চরম বিপর্যয়ের দিকে এগোলেও শেষ পর্যন্ত হার্শেল গিবস (৬৩) আর অ্যাশওয়েল প্রিন্সের (৩৩*) দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে তারা। জহীর খান (২/২৫)পর পর গ্রায়েম স্মিথ (৫) আর হাশিম আমলাকে (১) ফিরিয়ে দিয়ে ভালো সূচনাই দিয়েছিলেন ভারতকে। তারপর শ্রীশান্তও নিয়েছেন দু উইকেট (২/৪৩)। এ মুহুর্তে দক্ষিন আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১২৯।
