২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের অর্থদন্ড

আগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে মাঠে তর্ক জুড়ে দিয়ে শুধু ম্যাচ রেফারি রকিবুল হাসানের সতর্কবাণী শুনেই পার পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সোমবার মোহামেডানের বিপক্ষে ম্যাচেও একই কাজ করে অবশ্য এত সহজে পার পেলেন না সোনারগাঁ ক্রিকেটার্সের অধিনায়ক। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ রেফারি রফিকুল আলম তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 11:10 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সোমবার বিকেলে ম্যাচ শেষে অবশ্য আশরাফুল আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন এভাবে,“আবাহনী অধিনায়ক আজ সকালে আমাকে ফোন করেছিলেন। তার কাছ থেকে জানলাম মোহামেডানের জুনায়েদ সিদ্দিকী নাকি ভালো ফিল্ডিং করে না। তাই ফিল্ডিংয়ের সময় নাকি ইনজুরির উছিলা দিয়ে বেরিয়ে যায়। এটা আমি আম্পায়ারদের আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। তারা বলেছিলেন দেখবেন। তাই এ ম্যাচেও জুনায়েদ মাঠ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে আমি বাধা দেই।”