বিকেএসপির জয় দিয়ে শুরু বিজয় দিবস হকি
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হকি। উদ্বোধনী ম্যাচে বিকেএসপি ২-১ গোলে নৌবাহিনীকে হারিয়েছে।
৪২ মিনিটে তাপসের গোলে এগিয়ে যায় বিকেএসপি। ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন সাজ্জাদ। নৌবাহিনীর মিজান একটি গোল শোধ করেছেন ৫৫ মিনিটে।
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হকি ফেডারেশনের সহ-সভাপতি এ বি সিদ্দিক চৌধুরী। মঙ্গলবার দেড়টায় দিনের প্রথম ম্যাচে বিমান বাহিনী ও বর্ণক সমাজ মুখোমুখি হবে । তিনটায় পুলিশ খেলবে আর্মানিয়ান একাদশের সঙ্গে।
