ইংল্যান্ড ‘এ’ দল আসবে ১৪ ফেব্রুয়ারি
বিশ্বকাপে খেলার জন্য যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিতে থাকবে বাংলাদেশ দল, তখনই এ দেশে আসবে ইংল্যান্ড ‘এ’ । ১৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে তারা।
সফরে ইংলিশরা একটি তিনদিনের, দুটো চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। শুক্রবার ক্রিকেট কমিটির সভাশেষে এ তথ্যও জানিয়েছেন বিসিবি সাধারন সম্পাদক মাহবুব আনাম।
