ডোপিং পলিসি নির্ধারনে সাব-কমিটি
বিশ্বকাপের আগেই ক্রিকেটারদের ডোপ টেস্ট করিয়ে নেওয়ার বিষয়টা নীতিগতভাবে ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিন্তু তার আগে একটা ডোপিং পলিসি নির্ধারনের প্রয়োজনীয়তাও আছে। সেকথা মাথায় রেখেই শুক্রবার ক্রিকেট কমিটির সভায় ডোপিং পলিসি ঠিক করার জন্য তিন সদস্যের একটা সাব-কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই কমিটি বিসিবির কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভার আগেই ডোপিং পলিসি ঠিক করবে। এবং সেটাই বোর্ড সভায় অনুমোদনের জন্য তোলা হবে। ডোপিং পলিসি অনুমোদিত হয়ে গেলে হাবিবুল বাশারদের মূত্র নমুনা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) অনুমোদিত কোনো ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে।
