২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিম্পিক বাছাইপর্বের জন্য রিপোর্ট করেছেন ৩৩ জন ফুটবলার

আলিম্পিক বাছাইপর্বের জন্য ডাক পাওয়া ফুটবলাররা শুক্রবার বাফুফে ভবনে রিপোর্ট করেছেন কোচ সাইফুল বারী টিটুর কাছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ওয়ালী ফয়সাল দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। এ ছাড়া বয়সের কারণে ৩৬ জনের তালিকা থেকে আগেই বাদ পড়েছেন আরামবাগের রিন্টু ও মুক্তিযোদ্ধার পাপ্পু। সুতরাং ফুটবলারের সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৩ জনে। তাদের নিয়েই প্র্যাকটিস হয়েছে শুক্রবার বিকেলে। কোচ টিটু অবশ্য ট্রায়াল হিসেবেই চিহ্নিত করেছেন প্র্যাকটিসকে। শনিবারও হবে এমন ট্রায়াল। তারপর ২৬ জনকে বাছাই করা হবে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। “ ঈদের আগে সপ্তাহখানেক ক্যাম্প চলবে। তারপর ইউসুফ ভাই এলে শুরু হবে চূড়ান্ত ক্যাম্প ” – বলেছেন টিটু।

বাফুফে তাকে প্রধান কোচের দায়িত্ব দিলেও সাইফুল বারী টিটুর দাবি, “আমি ইউসুফ ভাইয়ের সহকারী। নানা বাধ্যবাধকতায় তাকে প্রধান কোচ হিসেবে ঘোষনা দিতে পারেনি বাফুফে।”

আগামী ৭ ও ১৪ ফেব্রুয়ারি হংকংয়ের সঙ্গে অলিম্পিক বাছাইপর্বের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।