২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি টেস্টই শেন ওয়ার্নের শেষ টেস্ট

বুধবার খবরটি দিয়েছিল অস্ট্রেলিয়ার এক পত্রিকা। খানিকটা সংশয় ছিল ওয়ার্ন , ম্যাকগ্রা অবসর নিচ্ছেন-এ খবরের সত্যতা নিয়ে। ম্যাকগ্রা এখনো মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার মেলবোর্নে সংবাদ সম্মেলন ডেকে নিজের বিষয়ে সমস্ত সংশয় দূর করে দিয়েছেন শেন ওয়ার্ন। স্পিন-জাদুকর জানিয়েছেন চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

জনাকীর্ণ সংবাদসম্মেলনে সরাসরিই অবসর নেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছেন ওয়ার্ন, “সিডনি টেস্টেই আমি অবসর নিচ্ছি।” ৬৯৯ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সেভেন হান্ড্রেড ক্লাবের প্রথম সদস্য হওয়ার অপেক্ষায় থাকা অস্ট্রেলিয়ান সুপারস্টার জানিয়েছেন অবসর নেওয়ার পর পরিবারকে বেশি সময় দেওয়ার ইচেছ আছে তার। এ ছাড়া ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করার সম্ভাবনাও আছে। তিন সন্তানের জনক ওয়ার্ন এখনো তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া সাবেক স্ত্রী সিমোনের সঙ্গেই থাকেন।

শেন ওয়ার্ন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০০৩ সালে। এবার বিদায় জানাচ্ছেন টেস্ট ক্রিকেটকেও। তবে ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার এখনো শেষ হচ্ছে না। ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি শেষ হতে এখনো দু বছর বাকি। চুক্তির মেয়াদ শেষেই খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানো হবে শেন ওয়ার্নের।