সুমনের পর মোর্শেদ
সুমনের পর আবু মোর্শেদ, তা-ও আরামবাগের। অন্য কোনো দলের কেউ এখনো রেজিস্ট্রেশন না করলেও আরামবাগ আরেকজনকে রেজিস্ট্রেশন করিয়েছে বৃহস্পতিবার।
আবু মোর্শেদ গতবারও খেলেছেন আরামবাগে। এবার একই দলের হয়ে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। এর আগের দিন মোসাব্বির আহমেদ সুমনের রোজিস্ট্রেশন হয়েছে পেশাদার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে।
