অলিম্পিক বাছাইয়ের দলে নেই এশিয়াডের ৫ জন
আলিম্পিক বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দল ঘোষনা করেছে। এখন আর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি নেই, যারা খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড় পর্যক্ষেণ করে দল নির্বাচন করতো। এখন করছে বাফুফে সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন মিলে। তারা ৩৬ জন খেলোয়াড়কে বাছাই করেছে হংকংয়ের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জন্য।
এই অনুর্ধ্ব-২৩ দলে নেই সম্প্রতি এশিয়াড খেলে আসা বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের ৫জন গুরুত্বপূর্ন খেলোয়াড়– ফিরোজ মাহমুদ টিটু, মহিউদ্দিন ইবনুল সিরাজী, আবুল হোসেন, আরমান আজিজ ও ফয়সাল মাহমুদ। বাফুফে সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল বয়সের প্রতিবন্ধকতাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছেন, “ বয়সের কারণে তাদের বাদ দেয়া হয়েছে। এখন বয়স ২৩-এর কম হলেও ২০০৮ সালে অলিম্পিকের সময় তাদের বয়স ২৩ পেরিয়ে যাবে।” কিন্তু অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তো বাছাইপর্ব উতরে যেতে হবে। তাহলে কী বাংলাদেশ অলিম্পিকের মূল পর্বে খেলবে ? “সেটা নয়, একটা জায়গা থেকে তো বয়সের ব্যাপারে কড়াকড়ি শুরু করতে হবে। বাংলাদেশ প্রি-কোয়ালিফাইং রাউন্ড খেললো নাকি মূল পর্বে খেললো তা গুরুত্বপূর্ণ নয়” – বলেছেন বাফুফে সম্পাদক। নেহাতই খোঁড়া যুক্তি, কারণ বাছাই পর্বের ম্যাচগুলো হচ্ছে আগামী ৭ ও ১৪ ফেব্রুয়ারি।
ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ২২ ডিসেম্বর বাফুফে ভবনে দলের ম্যানেজার আমীরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
মনোনীত ৩৬ জন ঃ গোলরক্ষক-এস এম শকিল (আরামবাগ), আতিকুল ইসলাম (ব্রাদার্স), মাজহারুল ইসলাম হিমেল (বাড্ডা), জিয়াউর রহমান (ফরাশগঞ্জ) ডিফেন্ডার-আরিফুল ইসলাম (ইয়ংমেন্স), শোয়েব হোসেন সানি (রহমতগঞ্জ), আরাফাত আলী রনি (মোহামেডান), আবুল কাশেম (ভিক্টোরিয়া), জহিরুল ইসলাম জহির (শেখ রাসেল), সৈকত (ইয়ংমেন্স), ওয়ালী ফয়সাল (আবাহনী), রিপন খান (ইয়ংমেন্স), রাজন মিয়া (ইয়ংমেন্স), আমিনুল ইসলাম (শেখ রাসেল ), ইমদাদুল হক মানু (বাংলাদেশ বয়েজ), এস এম রাজিব (ফরাশগঞ্জ), মিডফিল্ডার-শাহরিয়ার আব্দুল্লাহ রিন্টু (আরামবাগ), রাশেদ আহমেদ পাপ্পু (মুক্তিযোদ্ধা), জাহেদ পারভেজ (আবাহনী), এনামুল হক শরীফ (শেখ রাসেল) মাসুদ পারভেজ কায়সার (মোহামেডান), কমল (ইয়ংমেন্স), জাহিদ হোসেন (মোহামেডান), নাসিরুল ইসলাম নাসির (বাড্ডা), মারুফ আহমেদ (শেখ রাসেল), রনি ইসলাম (ফরাশগঞ্জ), চঞ্চল (ইয়ংমেন্স), মামুন (ব্রাদার্স), স্ট্রাইকার-জাহিদ হোসেন এমিলি (ব্রাদার্স), মেহেদী হাসান উজ্জ্বল (আবাহনী), আবু মোর্শেদ (আরামবাগ), রবিন (ইয়ংমেন্স), মিঠুন চৌধুরী (ভিক্টোরিয়া), আনোয়ার হোসেন( আবাহনী), হুমায়ুন কবির মঈন (মহাখালী একাদশ), রিপন-২ (ফরাশগঞ্জ)।
