২০৬ রানের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করল অস্ট্রেলিয়া
“যতবার আমরা দরজায় এক পা রেখেছি ততবারই মনে হয়েছে ওরা যেন আমাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল।” মন্তব্যটা ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের। পার্থ টেস্ট শেষেই বলেছেন কথাগুলো।
যদিও পার্থে শেষ দিনে ইংল্যান্ড জয়ের দরজার কাছাকাছিও যেতে পারেনি, ৩৫০ রানে অলআউট হয়ে ২০৬ রানের হার মেনে নিতে হয়েছে তাদের।
পিটারসেন (৬০) আর ফ্লিনটফ (৫১) ছাড়া কেউ দাঁড়াতে না পারায় এ ইনিংসে কম ব্যবধানে হারার সান্ত¡নাটুকুও পায়নি ইংল্যান্ড। খুব কি খারাপ খেলল ফ্লিনটফবাহিনী? সমালোচনা তো আছেই। তবে সে সমালোচনার জবাবে একটা কথা অকুন্ঠে স্বীকার করে নিয়েছেন স্বয়ং ফ্লিনটফ,“ ইংল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়া খুব বেশি ভালো।” সোমবার অস্ট্রেলিয়া সম্পর্কে এমন স্বীকৃতি আদায়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শেন ওয়ার্ন। এ ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে ৫ উইকেট পাওয়ায় টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সেভেন হান্ড্রেড ক্লাবের সদস্য হতে আর মাত্র একটা উইকেট দরকার তার।
