চতুর্থ দিনেই ঐতিহাসিক জয় পেয়ে গেল ভারত
বেশি সময় নেয়নি ভারত। লাঞ্চের আগেই কাজ সেরে দিয়েছেন অনীল কুম্বলে ও জহীর খান। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানেই অল আউট। ফলে ১২৩ রানে জোহানেসবার্গ টেস্ট জিতে নিয়েছে ভারত।
দক্ষিণ আফ্রিকা দিন শুরু করেছিল ৫ উইকেটে ১৬৩ রান নিয়ে। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই মার্ক বাউচারকে ফিরিয়ে দেন জহীর খান। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স ছিলেন অনড়, দারুণ ব্যাট করে পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। তার সঙ্গে সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে পরাজয় অনেকক্ষণ ঠেকিয়ে রেখেছিলেন শন পোলক (৪০)। কিন্তু পোলককে কুম্বলে ফেরানোর পর বাকিরা শুধু এসেছেন আর প্যাভিলিয়নের পথে হেঁটেছেন। কিছুক্ষনের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জয়ের উল্লাসে মেতে ওঠে ভারত। সোমবার কোনো উইকেট না পেলেও দু ইনিংস মিলিয়ে ৮ উইকেট পাওয়ায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্রীশান্ত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস ২৪৯ (গাঙ্গুলী ৫১*, টেন্ডুলকার ৪৪, দ্রাবিড় ৩২, লক্ষন ২৮, ভিআরভি সিং ২৯, পোলক ৪/৩৯, এনটিনি ৩/৫৭, ক্যালিস ২/৬৭)
২য় ইনিংস ২৩৬ (লক্ষন ৭৩, জহীর খান ৩৭, শেবাগ ৩৩, গাঙ্গুলী ২৫, পোলক ৩/৩৩, নেল ৩/৫৮, এনটিনি ৩/৭৭)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৮৪ (প্রিন্স ২৪, নেল ২১, ক্যালিস ১২, শ্রীশান্ত ৫/৪০, জহীর ২/৩২, কুম্বলে ২/২, ভিআরভি সিং ১/৮)
২য় ইনিংস ১৬৩/৫ ( প্রিন্স ৯৭, পোলক ৪০,ক্যালিস ২৭,বাউচার ২৩, আমলা ১৭, ডি ভিলিয়ার্স ১৭, কুম্বলে ৩/৫৪, শ্রীশান্ত ৩/৫৯, জহীর ৩/৭৯)
ফল : ভারত ১২৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : শ্রীশান্ত
