২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ে পায়ে এগোচ্ছে ভারত

জয়ের জন্য দরকার ৪০২ রান। তৃতীয় দিন শেষে করা গেছে ৫ উইকেটে ১৬৩। না জানলে কেউ নির্ঘাত বলে বসবেন,“ নিশ্চয়ই ব্যাট করছে ভারত।” তার ভুল ভাঙ্গবে হয়তো সোমবার। তখন হয়তো জিতেই যাবে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গ্রায়েম স্মিথের হুঙ্কারটা বোধহয় বড় বেশি করে বেজেছিল ভারতীয় বোলারদের কানে। জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সরাসরিই প্রকাশ করেছিলেন চার পেসার দলে নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল করার ইচ্ছে। নাকাল হচ্ছে ঠিকই ব্যাটসম্যানরা। তবে সেই ব্যাটসম্যানদের নাম গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, হার্শেল গিবস এবং-। তৃতীয় দিন শেষ হওয়ার আগে উল্টো ম্যাচ জয়ের গন্ধ পাচেছ ভারত। জিততে হলে দক্ষিন আফ্রিকার চাই ২৩৯ রান। ভারতের দরকার ৫ উইকেট। পাল্লাটা রাহুল দ্রাবিড়ের দিকেই ঝুঁকে আছে। ঝুঁকিয়ে দিয়েছেন আসলে এ পর্যন্ত দু ইনিংস মিলিয়ে ৮ উইকেট পাওয়া শ্রীশান্ত ও তার সতীর্থ বোলাররা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস ২৪৯ (গাঙ্গুলী ৫১*, টেন্ডুলকার ৪৪, দ্রাবিড় ৩২, লক্ষন ২৮, ভিআরভি সিং ২৯, পোলক ৪/৩৯, এনটিনি ৩/৫৭, ক্যালিস ২/৬৭)

২য় ইনিংস ২৩৬ (লক্ষন ৭৩, জহীর খান ৩৭, শেবাগ ৩৩, গাঙ্গুলী ২৫, পোলক ৩/৩৩, নেল ৩/৫৮, এনটিনি ৩/৭৭)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৮৪ (প্রিন্স ২৪, নেল ২১, ক্যালিস ১২, শ্রীশান্ত ৫/৪০, জহীর ২/৩২, কুম্বলে ২/২, ভিআরভি সিং ১/৮)

২য় ইনিংস ১৬৩/৫ ( প্রিন্স ৫৪*, বাউচার ২৩*, আমলা ১৭, ডি ভিলিয়ার্স ১৭, শ্রীশান্ত ৩/৪৭, জহীর ১/৪৪)