২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের পথে চারদিনের ম্যাচ

মার্শাল আইয়ুব (৫৩) ফিরে গেছেন আগেরদিনের সংগ্রহেই। তবে জাভেদ ওমর ছিলেন অবিচল। ১০৩ রান নিয়ে ফতুল্লায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের তৃতীয় দিন শুরু করা এই ওপেনার আরো ৭০ রান যোগ করেছেন নিজের নামের পাশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তার ১৭৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস পৌছায় ৩৮০ রানে। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুইয়ানরা (প্রথম ইনিংস ২৯৩ রান) দিনের শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ১০৬ রান। ১৯ রানের লিড তাদের। যা এই চারদিনের ম্যাচের গন্তব্য ড্র বলেই মনে করাচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ‘এ’ দল : ১ম ইনিংস ২৯৩/১০ ও ২য় ইনিংস ১০৬/২ ( মাওইয়ো ৪৭, হোভ ৩৮, চিবাবা ব্যাটিং ৮, শাহজাদা ১/২০, শরীফ ১/২২)

বাংলাদেশ ‘এ’ দল : ১ম ইনিংস ৩৮০/১০ ( জাভেদ ১৭৩, জহিরুল ৫৯, মার্শাল ৫৩, এনামুল জুনিয়র ৩৪, অতিরিক্ত ৩৩, এমপফু ২/৭০, গারউই ৪/১০০, চিগুম্বুরা ৪/৪৭)