জিম্বাবুয়ে সফর নিয়ে দুই বোর্ডের আলোচনা শুরু
ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল জিম্বাবুয়ের আমন্ত্রণে সেখানে যাবে কিনা, তার উত্তর জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারন সম্পাদক মাহবুব আনাম,“আমাদের মধ্যে ফেব্রুয়ারির সফরটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এবার আমরা পাঁচ ম্যাচের সিরিজ খেলব না। বড়জোর তিন থেকে চারটা ম্যাচ খেলব।”
