২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াড হকিতে সপ্তম হয়েছে বাংলাদেশ

আগেরবারের চেয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। বুসান এশিয়াডে অস্টম হওয়া বাংলাদেশ হকি দল বৃহস্পতিবার চাইনিজ তাইপেকে ৫-১ গোলে হারিয়ে দোহা এশিয়ান গেমসে ৭ম হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রথমার্ধের তিন মিনিটের মাথায় রাসেল মাহমুদ জিমির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তারপর পেনাল্টি কর্ণার থেকে মামুনুর রহমান চয়নের দুই গোলে পেয়ে যায় ৩-০ গোলের লিড। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে এক গোল করে তাইপে ব্যবধান কমালেও জাহিদুল ইসলাম রাজন প্রথম এবং রাসেল নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে ওমানকে ৫-৩ গোলে হারালেও গ্রুপ ম্যাচে ভারতের কাছে ১-৫ গোলে, কোরিয়ার কাছে ১-৯ গোলে এবং চীনের কাছে ১-৪ গোলে হেরেছিল বাংলাদেশ।