ওয়ানডে র্যাংকিংয়ে ১৯ তম স্থানে শাহরিয়ার নাফীস
ব্যাট হাতে সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ওপেনার শাহরিয়ার নাফীস। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ঢুকে পড়েছেন তিনি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ বিশে।
র্যাংকিংয়ে নাফীসের অবস্থান এখন ১৯তম স্থানে।
জিম্বাবুয়েকে বাংলাদেশের ৫-০তে হোয়াইটওয়াশ করা সিরিজে শাহরিয়ার নাফীস ৬৮.৫০ গড়ে করেছেন ২৭৪ রান। ৩৩ ম্যাচে তার ব্যাটিং গড় এখন ৪০.৯০। ২০০৬ মৌসুমে ১০০০ রান পূর্ণ করতে তার আর মাত্র ২৭ রান দরকার। র্যাংকিংয়ের ১৯তম স্থানে ওঠা এমন চমৎকার ধারাবাহিকতারই স্বীকৃতি।
