হিটেই ঝরে গেলেন এসএ গেমসের সোনাজয়ী মাহফুজ
কলম্বো এসএ গেমসে সোনাজয়ী মাহফুজুর রহমান মিঠু দোহায় হিটেই বাদ পড়ে গেছেন।
গত আগস্টে কলম্বোয় প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাথলেটিকসে চেনা ছকের বাইরে গিয়ে ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন মাহফুজুর রহমান মিঠু । তার আগে কখনো আন্তর্জাতিক মিটে হার্ডলসে সাফল্য পায় নি বাংলাদেশ।
কিন্তু নোয়াখালীর এই হার্ডলার দোহা এশিয়ান গেমসে সোমবার ১১০ মিটার হার্ডলসে হিটই উতরাতে পারেননি। নিজের সেরা টাইমিং ১৪.১০ সেকেন্ড বলে দাবি করলেও তিনি ওখানে সময় নিয়েছেন ১৪.২৭ সেকেন্ড। পরিনামে ১৪ জনের মধ্যে দশম হয়েছেন মাহফুজ। আগামীকাল এই ইভেন্টের ফাইনাল।
এদিকে এশিয়াড গলফে সিদ্দিকুর রহমান ফাইনাল রাউন্ড শেষে যৌথভাবে অষ্টাদশ স্থানে আছেন। এতে অংশ নিয়েছিলেন মোট ৯৩ জন গল্ফার। ১৮-তম অবস্থানে বাংলাদেশের এই অ্যামেচার গল্ফারের সঙ্গী জাপান ও ভারতের দুজন। এতে সোনা জিতেছেন কোরিয়ার কিয়াং তে কিম।
