২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লিগে রেজিস্ট্রেশন করেছে আরো তিনটি দল

পেশাদার লিগে অংশগ্রহনের আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে আরো তিনটি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার মোহামেডান রেজিস্ট্রেশন করানোর পরের দিন ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও আরামবাগও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ২৫ হাজার টাকা জমা দিয়ে পেশাদার লিগে খেলায় আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে। অর্থাৎ চারটি দল এখনো পর্যন্ত পেশাদার লিগে নাম নথিভুক্ত করিয়েছে। বাকি আছে আরো ৮টি দল। তার মধ্যে ঢাকার বাইরের আছে চারটি দল।