২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটে জিতেছে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ৩৩.৪ ওভারেই ৩ উইকেটে ১৯২ রান করে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এই জয়েও অপরাজিত ২৮ রান করে ভূমিকা রেখেছেন মোহাম্মদ ইউসুফ। শোয়েব মালিক অপরাজিত ছিলেন ২১ রানে। অবশ্য ৩৫ ওভারে ১৯১ রান করার লক্ষ্যে ব্যাট করতে নামা ইনজামামের দল জয়ের ভিত্তি পেয়েছিল ৬৪ রানের উদ্বোধনী ও ৩৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে। মোহাম্মদ হাফিজ (৩১) ও কামরান আকমলকে (২৩) ফিরিয়ে দুটো জুটিই ভাঙ্গেন ক্রিস গেইল। তারপরও ওয়েস্টইন্ডিজের শেষ রক্ষা হয়নি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে জয় সহজ করে দেন ইমরান ফারহাত। তবে পরাজয়ের জন্য বোলারদেরও দায়ী করতে পারেন ব্রায়ান লারা। এ ম্যাচে ৩১টি অতিরিক্ত রান পেয়েছে পাকিস্তান, যা তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ৩১ রানের মধ্যে ৩০ রানই এসেছে ওয়াইড আর নো বল থেকে!

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬.৩ ওভারে করেছিল ২০৭ রান। তারপরই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরে পাকিস্তানকে বেঁধে দেওয়া হয় ৩৫ ওভারে ১৯১ রানের টার্গেট। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান সিমন্স (৭০)। ব্রায়ান লারা সবচেয়ে ব্যর্থ (০)। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলা নাভিদ-উল হাসান পেয়েছেন ৩৭ রানে ৩ উইকেট। ডান-হাতি এই পেসারই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।