জিম্বাবুয়ে ১৪৬ রানে অলআউট
৪৭.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে।
তৃতীয় ওভারে জাস্টিস চিবাবাকে কটবিহাইন্ড করিয়ে প্রথম আঘাত হেনেছিলেন মাশরাফি। ফলে উইকেট কিপার মুশফিকুর রহিম পেয়ে যান ওয়ানডেতে তার প্রথম ডিসমিসাল। শেষ পর্যন্ত ৬.২ ওভারে ১৪ রানে ৩ উইকেট পেয়েছেন মাশরাফি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও নিজের প্রথম ওভারেই উইকেট পাওয়া আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান এবং শাহাদাত হোসেন পেয়েছেন ২টি করে উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন মোহাম্মদ রফিক।
