২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মাসুদের জায়গায় খেলবেন মুশফিকুর রহিম

বুধবার একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটো ওয়ানডের ১৪ জনের দলে ঢুকেছিলেন মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

কোনো ম্যাচ না খেলেই বাদ পড়াটা যদি তুষার ইমরানের ‘দুর্ভাগ্য’ হয়ে থাকে, তাহলে সৌভাগ্যবান বলতে হবে মুশফিককে। কেননা দলে ঢুকেই একাদশেও জায়গা হয়ে যাচ্ছে এই উইকেটকিপার ব্যাটসম্যানের।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে খালেদ মাসুদ নন বাংলাদেশ দলের উইকেট সামলাবেন মুশফিকুর রহিম। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ প্রথম একাদশে এই একটা পরিবর্তন করেই নামছে।খালেদ মাসুদ থাকছেন বিশ্রামে। আজ (বৃহস্পবিার) রাতে বাংলাদেশ দলের একটি সূত্র তা নিশ্চিত করেছে। অবশ্য এই পরিবর্তনের আভাসটা শেষ দুই ম্যাচের দল ঘোষণার পরপরই দিয়েছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ দলের জন্য একজন ব্যাক আপ উইকেটকিপার তৈরির চিন্তার কথা জানিয়েছিলেন তিনি। এই পরিবর্তনটা সেই চিন্তারই অংশ।

বাংলাদেশের প্রথম একাদশ : শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন।